Tuesday, April 7, 2026

বিমান সফরে কাজে মগ্ন মোদি, ছবি প্রকাশ্যে আসতেই প্রচার বলে কটাক্ষ নেটিজেনদের

Date:

Share post:

রাষ্ট্রপুঞ্জের অধিবেশন ও কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। মঙ্গলবার দিল্লি থেকে বিশেষ বিমানে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার দীর্ঘ এই বিমানযাত্রার(plane) একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সফররত প্রধানমন্ত্রী(Prime Minister) কাজে মগ্ন। বলার অপেক্ষা রাখে না ছবিটি প্রকাশ্যে আসার পর রীতিমতো ভাইরাল। ছবিটিকে ঘিরে একদিকে যেমন প্রশংসায় মগ্ন বিজেপি অনুগামীরা, অন্যদিকে তীব্র কটাক্ষ থেকে এসেছে নেটিজেনদের তরফে।

আরও পড়ুন:ব‍্যাটসম‍্যান নয়, ‘ব‍্যাটার’, লিঙ্গভেদ রুখতে বড় পদক্ষেপ এমসিসির

ভাইরাল ছবিটিতে দেখা গিয়েছে বিমানের সিটে বসে একগুচ্ছ ফাইল হাতে নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবির ক্যাপশনে লেখা, “দীর্ঘ বিমানযাত্রা মানে বেশকিছু ফাইল ওয়ার্ক সেরে নেওয়া।” কর্ম অনুরাগী প্রধানমন্ত্রীর এই ছবি দেখে দেশের রেলমন্ত্রী মন্তব্য করেছেন, অক্লান্ত ভাবে দেশের সেবায় নিরন্তর নিয়োজিত। মোদিকে ‘ভারত মায়ের সন্তান’ উল্লেখ করে লালবাহাদুর শাস্ত্রীরও একই রকম ভাবে বিমানে বসে কাজ করার একটি ছবি শেয়ার করেছেন বিজেপি নেতা কপিল মিশ্র। তবে একদিকে যখন বিজেপি নেতৃত্ব মোদীর প্রশংসায় পঞ্চমুখ অন্যদিকে ছবিটিকে ঘিরে রীতিমতো কটাক্ষ থেকে এসেছে নেটিজেনদের তরফ। বহু মানুষ মন্তব্য করেছেন আত্মপ্রচারের মগ্ন মোদি। কারও মতে এটাও এক ধরনের প্রচার কৌশল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

advt 19

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...