Monday, April 13, 2026

আরও এক শিশুর শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ

Date:

Share post:

বুধবার রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগের ভর্তি থাকা ৩ জন শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের স্থানান্তরিত করা হয়। করোনা আক্রান্ত বছর তিনেকের ওই শিশুটিকে জলপাইগুড়ি কোভিড হাসপাতালের মহিলা বিভাগে ভর্তি করা হয়েছে বলে বৃহস্পতিবার জানালেন জলপাইগুড়ি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন। বুধবার রাত বারোটা পর্যন্ত জলপাইগুড়ি শিশু বিভাগে ভর্তি হয়েছে ১০৭ জন শিশু । বুধবার রাত পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছিল ২৪ জন শিশু। ছুটি হয়েছে ৬ জনের। গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ৩ জন শিশুকে রেফার করা হয়েছে । এমনটাই জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। তবে বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালের ওপিডিতে শিশুদের ভিড় লক্ষ্য করা গেছে।

advt 19

 

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...