Saturday, May 23, 2026

ভবানীপুরের বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ! পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নালিশ কমিশনে

Date:

Share post:

দলীয় কর্মসূচিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে (Priyanka Tibrewal)। এই অভিযোগে ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি (BJP)। সেই সঙ্গে মহিলা প্রার্থীকে ওই পুলিশ আধিকারিক হাত ধরে টানছেন বলে একটি ছবিও প্রকাশ করেছে বিজেপি। চিঠিতে ওই অফিসারকে নির্বাচনের দায়িত্ব থেকে দ্রুত সরিয়ে দেওয়ার দাবি করেছে বিজেপি।

বৃহস্পতিবার প্রয়াত বিজেপি নেতা মানস সাহার শেষযাত্রায় সামিল হয়েছিলেন পদ্ম শিবিরের এক ঝাঁক নেতানেত্রী। দলের রাজ্য সভাপতি সুকান্তের নেতৃত্বে সেই মিছিলে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়াল ছাড়াও ছিলেন সাংসদ অর্জুন সিংহ ও জ্যোতির্ময় সিংহ মাহাতো। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ১৪৪ ধারা জারি থাকায় তাঁদের মিছিল আটকায় পুলিশ। এমনকি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি নেতাদের। ওই ঘটনায় ডিসি সাউথের নেতৃত্বে পুলিশ কর্মীরা বিজেপি প্রার্থীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ বিজেপি-র। পাশাপাশি এই মর্মে একটি ছবিও প্রকাশ করেছে বিজেপি। এই অভিযোগ তুলেই শুক্রবার তারা ডিসি সাউথের বিরুদ্ধে কমিশনে নালিশ করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে ইমেল মারফত একটি চিঠি পাঠিয়েছে বিজেপি। চিঠিতে ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে নির্বাচনী সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ও দ্রুত বরখাস্তের দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুন- বাড়ির সামনে পচা কুকুর ফেলে আসবো! ডেড বডি কাণ্ডে বিজেপিকে হুঁশিয়ারি মমতার advt 19

 

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...