Sunday, March 29, 2026

রাজধানী এক্সপ্রেস অপহরণ কাণ্ডে ছত্রধর-সহ আরও ১৩ জনকে চার্জশিট দিল NIA

Date:

Share post:

রাজধানী এক্সপ্রেস পণবন্দি মামলায় ছত্রধর মাহাতোকে ফের চার্জশিট দিল এনআইএ। ওই চার্জশিটে ছত্রধর মাহাতো ছাড়াও আরও ১২ জনের নাম নথিভুক্ত রয়েছে। এদিনের ৫০ পাতার চার্জশিটে মাও-নেতা কিষেনজি, ছত্রধরের ভাই শশধর মাহাতো ছাড়াও আরও ৮ জন হোমগার্ড তালিকায় রয়েছেন। সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:দিল্লির আদালতের ভিতর গুলি চলল,গ্যাংস্টার জিতেন্দ্র গোগী সহ নিহত ৪

রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে  ছত্রধর মাহাতকে মুক্তি দিয়েছিল রাজ্য সরকার। গত ২৭ মার্চ ভোটের পরের দিন তাঁকে গ্রেফতার করে এনআইএ। ৬ মাসের মাথায় ফের চার্জশিট দেওয়া হল তাঁকে । আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ঝাড়গ্রামের কাছে হাইজ্যাক করেছিল মাওবাদীরা। সেই মামলায় ছত্রধরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যদিও আগেই  তাঁকে গ্রেফতার করা হয়। বিধানসভা নির্বাচনের আগে মুক্তি পান ছত্রধর। এনআইএ সূত্রের খবর, তদন্তে জানা গিয়েছে, ছত্রধর মাহাতো তখন জেলে ছিলেন। নিজেকে কারামুক্ত করার জন্য এই পরিকল্পনা করেন। এবং বাকিদের কাজে লাগান।

advt 19

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...