Friday, June 26, 2026

ভবানীপুরে প্রচারে সম্বিত পাত্রকে কটাক্ষ করে গান ‘তুম হো ঠ্যাহরে পরদেশি’, কী হল জানেন?

Date:

Share post:

ভবানীপুরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা। ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে দলের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নিয়ে শুক্রবার প্রচারে নামেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। বিজেপির কেন্দ্রীয় নেতাকে কটাক্ষ করে গেয়ে ওঠেন, হিন্দি ছবির বিখ্যাত গান, ‘তুম হো ঠ্যাহরে পরদেশি’।  তাঁরা বলেন, বাইরে থেকে এসেছেন। সময় হলেই চলে যাবেন। কিন্তু ভবানীপুরের প্রয়োজনে পাশে পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে ভবানীপুরের দইপট্টি এলাকা থেকে প্রচার শুরু করেন সম্বিত পাত্র। জনসংযোগের পাশাপাশি, পথ চলতি মানুষকে নিজে হাতে ছাতুর শরবত বানিয়ে খাওয়ান বিজেপি নেতা। লেডিস পার্ক পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে চলে প্রচার। বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কটাক্ষ করেন সম্বিত পাত্র।

আরও পড়ুন- মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করলেন কবীর সুমন,প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা

অবশ্য এবারই প্রথম নয়, ভবানীপুর কেন্দ্রে এর আগেও স্থানীয় বাসিন্দাদের স্লোগানের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। সম্প্রতি যদুবাবুর বাজার এলাকায় ঢোল বাজিয়ে সনাতনী নামকীর্তন দিয়ে প্রচার শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। আর ঠিক সেই সময়ই প্রিয়াঙ্কার সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।

পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম সম্বিত পাত্রর আক্রমণের জবাবে বলেন, সম্বিত পাত্র মিথ্যের প্রতিষ্ঠান। অন্য জায়গার ঘটনাকে পশ্চিমবঙ্গের বলে চালানোর চেষ্টা করেন। তাঁকে মানুষ বিশ্বাস করেন না।

 

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...