Monday, April 6, 2026

মহালয়া থেকেই ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ রুখতে বিশেষ অভিযান পুরসভার

Date:

Share post:

প্রবল বর্ষণে জলমগ্ন শহর ও শহরতলীর বিস্তীর্ণ অঞ্চল। পুরসভাগুলি যুদ্ধকালীন তৎপরতায় নিকাশির ব্যবস্থা করছে। কিন্তু লাগাতার বৃষ্টিতে অনেক ক্ষেত্রেই জল কমছে না। আর জমা জল মানেই ডেঙ্গু-ম্যালেরিয়া (Dengue-Malaria) মশার স্বর্গরাজ্য। কলকাতায় আবার ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ বেশি। যা নিয়ে সতর্ক পুরসভা।
আগামী ৬ অক্টোবর মহালয়া (Mahalaya)। ওইদিন থেকেই শহরে ডেঙ্গু বিরোধী বিশেষ অভিযানে নামছে কলকাতা পুরসভা (KMC)। বিশেষ করে নির্মীয়মাণ বাড়ির ছাদ, অব্যবহৃত জলাশয়, নর্দমা সব জায়গাতেই জীবাণুনাশক স্প্রে করা হবে। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বলেছেন, শহরের কয়েকটি এলাকায় বিশেষ করে ৭ নম্বর বরোয় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। অন্যদিকে, মধ্য কলকাতায় ম্যালেরিয়ার প্রকোপ কিছুটা বেড়েছে। পুরসভা সূত্রে খবর, শহরের ৪, ৫, ৬, ৭ নম্বর বরোয় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা যথেষ্ট। তবে ম্যালেরিয়া নিয়ে শহরের বিভিন্ন সরকারি হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট পুরসভার স্বাস্থ্য বিভাগ।

advt 19

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...