Sunday, April 5, 2026

Happy Birthday Stunt: গেরুয়া রাজ্যে টিকাকরণের নথি তুলে মোদিকে তোপ ডেরেকের

Date:

Share post:

১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে টিকাকরণের রেকর্ড গড়েছে ভারত। তবে জন্মদিন পার হতেই টিকাকরণ ফিরে এসেছে তার অতীতের মন্থর গতিতে। শনিবার তথ্য তুলে ধরে সেটাই প্রকাশ্যে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এই তথ্য প্রকাশ্যে আসার পর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কীভাবে ‘হ্যাপি বার্থডে স্টান্ট’ নিয়েছিল বিজেপি শাসিত রাজ্যগুলি।

ডেরেকের প্রকাশিত টুইটে বিজেপি শাসিত ৫ রাজ্যের টিকাকরণের খতিয়ান তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কর্নাটকের মত রাজ্যে ১৭ সেপ্টেম্বরের আগের ৭ দিনে গড়ে টিকাকরণ হয়েছিল মাত্র ২ লক্ষ। অথচ ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন উপলক্ষে একদিনে এখানে টিকাকরণ হয়েছে ৩১.৭ লক্ষ। তবে ওইটুকুই জন্মদিন শেষ হওয়ার পর টিকাকরণ চলে গিয়েছে তার অতীতের গতিতে। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ দিনে এই রাজ্যে গড় টিকাকরণের হার মাত্র ৩.৮ লক্ষ। এই ধারা লক্ষ্য করা গিয়েছে গোবলয়ের মধ্যে পড়া বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিতে। তথ্য তুলে ধরে মোদি সরকারকে তোপ দেগে টুইটারে ডেরেক ও’ব্রায়েন লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বাস্থ্যমন্ত্রী দেশের অন্যান্য মন্ত্রী ও সাংসদরা আপনারা বলুন, ‘হ্যাপি বার্থডে স্টান্টের’ যে তথ্য এখানে তুলে ধরা হলো তা ভুল। তাহলে আমি টুইটটা ডিলিট করে দিই।”

যদিও একদিনের এই স্টান্টে রাজ্যগুলির নম্বর বাড়লেও টিকাকরণের বিভ্রান্তি ও চরম অব্যবস্থাপনাও প্রকাশ্যে চলে এসেছে সম্প্রতি। মধ্যপ্রদেশে টার্গেট পূরণের চক্করে পড়ে বেলাগাম ভাবে ভুল টিকাকরণের অভিযোগ উঠেছে। বহু মানুষ অভিযোগ তুলেছেন তাদের টিকা হয়নি অথচ টিকার সার্টিফিকেট পেয়ে গিয়েছেন তারা। কোথাও আবার মৃত ব্যক্তির নামে মোবাইলে ঢুকেছে টিকাকরণের মেসেজ। বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে মধ্যপ্রদেশের বিভ্রান্তিকর এই টিকাকরণের তথ্য। এই পরিস্থিতিতে একদিনের এই স্টান্টকে তোপ দাগলেন ডেরেক।

advt 19

 

Related articles

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...