Thursday, June 25, 2026

পচা ডোবা: ‘জাগো বাংলা’য় কংগ্রেসকে তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

রাহুল গান্ধীর নন, সর্বভারতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী মুখ- তৃণমূলের (Tmc) মুখপত্র ‘জাগো বাংলা’র (Jago Bangla) খবর বেরোনোর কয়েকদিনের মধ্যেই এবার সংবাদপত্রের সম্পাদকীয়তে কংগ্রেসকে ‘পচা ডোবা’ বলে কটাক্ষ করা হল। শনিবার, ‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে লেখা হয় ‘তৃণমূলই বাংলায় আসল কংগ্রেস’।

‘আসল কংগ্রেস’ শীর্ষক সম্পাদকীয়তে কংগ্রেসের (Congress) ইতিহাস এবং ঐতিহ্যকে সম্মান জানিয়েই লেখা হয়, পচা ডোবা এখন অপ্রাসঙ্গিক। এর ব্যাখ্যায় বলা হয়েছে, দীর্ঘদিন সুযোগ পেয়েও বাংলায় বাম বিরোধী আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। এখন এই ভরকেন্দ্র পুরোপুরি তৃণমূলের দিকে। ৩৪ বছরের বাম (Left) অপশাসন থেকে বাংলাকে মুক্তি দিয়ে তৃণমূল মানুষের আস্থা অর্জন করেছে। উন্নয়নমূলক কাজে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর কংগ্রেস এখন বিধানসভায় শূন্য। শুধু বাংলায় নয়, উত্তর প্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে ঘুরে দাঁড়াতে ব্যর্থ কংগ্রেস। এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে বিজেপিকে (Bjp) হারাতে কংগ্রেস নয়, তৃণমূলই একমাত্র বিকল্প। দেশে বিজেপি বিরোধী মুখ হিসেবে এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) দিকেই পাল্লা ভারী। সেটা মানছে সব রাজনৈতিক মহলই। কংগ্রেসের প্রতি সম্মান দেখিয়েও জোড়া ফুল নিজেদের রণকৌশল ঠিক করবে বলেই সম্পাদকীয়তে বলা হয়েছে।

যদিও এর বিরোধিতা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। ২০১১-র উদাহরণ টেনে এনে তিনি বলেন, কংগ্রেসকে সঙ্গে নিয়েই বামেদের হারিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছিল তৃণমূল। দিল্লিতেও তৃণমূলের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। তবে সর্বভারতীয় দল হওয়া সত্ত্বেও বিধানসভা নির্বাচনে একটিও আসন না পাওয়ার কোনও ব্যাখ্যা অবশ্য এদিন দিতে পারেননি কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন:বউ থেকে শাশুড়ি হয়ে এখন পর্যটক, স্মৃতি ইরানিকে কটাক্ষ ফিরহাদের

 

Related articles

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...