Thursday, June 25, 2026

দূষণ মোকাবিলায় উদ্যোগী রাজ্য সরকার, পারমিট ছাড়াই চলবে ই-অটো

Date:

Share post:

বিশ্বজুড়ে পরিবেশ দূষণ বাড়ায় আগেই উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ থেকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সেই কারণে আগেই দূষণ মোকাবিলায় উদ্যোগী রাজ্য সরকার। এবার পশ্চিমবঙ্গে পরিবেশ রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে এল ইলেকট্রনিক অটো রিকশা বা ই-অটো। লাগছে না পারমিট। পারমিট ছাড়াই পথে নামার ছাড়পত্র দিতে চলেছে নবান্ন।

ইতিমধ্যেই ই-বাস পরিষেবা চালু হয়েছে। এবার ই-অটো। বর্তমানে প্রায় ৪৫ হাজারের বেশি অটো সরকারি খাতায় নথিভুক্ত। সেই চালু রুটগুলিতে ই-অটো ঢুকতে দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত সরকারের। জানা গিয়েছে, ই-অটোর জন্য তৈরি হবে নতুন রুট। এর ফলে তৈরি হবে অনেক কর্মসংস্থানের সুযোগ।

আরও পড়ুন: পচা ডোবা: ‘জাগো বাংলা’য় কংগ্রেসকে তীব্র কটাক্ষ তৃণমূলের

ই-অটোর প্রযুক্তি ও কারিগরি নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন কর্তারা। সিদ্ধান্ত হয়েছে,ই-বাসের জন্য ইতিমধ্যেই বহু ডিপোতে চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে। সেখানেই হবে অটো চার্জিং স্টেশন। এছাড়াও কলকাতা ও শহর সংলগ্ন একাধিক পার্কিং লটে এই ব্যবস্থা রাখার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। পরিবহন দফতর সূত্রে খবর, সেখানকার কর্তারা চাইছেন ই-অটোগুলি  ‘ডবল’ ব্যাটারির হোক। কারণ একটি ব্যাটারি চার্জে বসিয়ে, অপর ব্যাটারির সাহায্যে পরিষেবা চালু থাকে। এর ফলে চালকদের সময় বাঁচবে, আবার ভাড়াও হাতছাড়া হবে না।

আগামী কয়েক বছরের মধ্যে কলকাতা ও শহরতলিতে চালু হবে একাধিক মেট্রো প্রকল্প। জানা, সেই সব রুটে চালু হতে পারে ই-অটো। দফতরের তরফে জানা গিয়েছে, ই-অটো পাইলট প্রকল্প হিসেবে কলকাতা ও সংলগ্ন কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে নামতে চলেছে।

advt 19

 

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...