Saturday, June 13, 2026

মালদহ মেডিক্যাল কলেজে এক শিশুর দেহে করোনা সংক্রমণ

Date:

Share post:

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু করোনা সংক্রমিত হয়েছে । গত এক সপ্তাহে মেডিকেলের শিশু বিভাগে জ্বর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাত জন শিশুর। শুক্রবার গভীর রাতে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন এক শিশুর শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছে। যদিও করোনা পজিটিভ আসার পরেই ওই শিশুর পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য বাইরে নিয়ে গিয়েছেন। মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত শিশুরা জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মালদহ মেডিকেলে ভর্তি হচ্ছে তাদের করোনা সহ বিভিন্ন জ্বরের পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসাধীন শিশুদের নিয়মিত বিভিন্ন রোগের পরীক্ষা করা হচ্ছে মালদহ মেডিকেল। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এক বছরের এক শিশুর

করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপরে মেডিকেলের পক্ষ থেকে শিশুটিকে করোনা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। তার যাবতীয় চিকিৎসা শুরু করেছিল মেডিকেলের চিকিৎসকেরা। পরিবারের লোকেরা শিশুটির চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ থেকে রাতেই অন্যত্র নিয়ে চলে যান। শিশুর চিকিৎসার জন্য পরিবারের লোকেরা অন্যত্র নিয়ে গেলেও জেলায় শিশুদের মধ্যে

করোনা সংক্রমণ ধরা পড়ায় কিছুটা হলেও আতঙ্কিত রোগীর পরিবারেরা। যদিও মেডিকেলের কর্তাদের দাবি শিশুদের করোনা সংক্রান্ত সমস্ত সরঞ্জাম ও চিকিৎসা ব্যবস্থা মালদহ মেডিকেল আগে থেকেই তৈরি করা রয়েছে। রয়েছে পর্যাপ্ত বেড। এমনকি চিকিৎসকও। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি পুরঞ্জয় সাহা বলেন, শিশু বিভাগে চিকিৎসাধীন এক রোগীর করোনা সংক্রমণের হদিস মিলেছে। আমরা শিশুটির চিকিৎসার শুরু করেছিলাম। তবে পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য রাতেই অন্যত্র নিয়ে চলে গিয়েছে। মালদহ মেডিকেল কলেজে শিশুদের করোনা চিকিৎসার জন্য পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা তৈরি রয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই । কারো করোনা হলে মালদহ মেডিকেল আমরা সঠিক চিকিৎসা দিতে পারব।বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১২১ জন। গত ২৪ ঘন্টায় জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৮ জন শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ১৫ জন। বর্তমানে জ্বরের উপসর্গ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২ জন শিশু।

advt 19

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...