Wednesday, April 8, 2026

যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য

Date:

Share post:

এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল গাজোলের একলাথি এলাকার পাঁচ কলমা গ্রামে।বাড়ি থেকে প্রায় শ’দেড়েক মিটার দূরে একটি ধানের জমিতে হাত-পা বাঁধা অবস্থায় ওই কিশোরীর দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে।গাজোল থানার আইসি সহ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তদন্তের জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।

জানা গেছে ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন ওই যুবতী। বাবা মা মারা যাওয়ায় বর্তমানে দাদা কালু মণ্ডলের সংসারে থাকছিল। কালু মণ্ডলের স্ত্রী সরস্বতী মন্ডল জানালেন গতকাল সন্ধ্যে বেলা তাদের বাড়ি থেকে সামান্য দূরে আর এক দাদা শ্যাম মণ্ডলের বাড়িতে ঘুমাতে যাবার নাম করে বের হয়। এদিন সকাল হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। এরইমধ্যে জানা যায় বাড়ি থেকে সামান্য দূরে ধানের জমিতে একটি মেয়ের মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান দেহটি চন্দনার। দেহের নিম্নাংশের পোশাক খোলা অবস্থায় ছিল। হাত এবং পা ছিল বাঁধা অবস্থায়। পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের অনুমান সম্ভবত ধর্ষণ করে খুন করা হয়েছে ওই যুবতীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গাজোল থানার আইসি রণবীর কুমার বাগ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে।

advt 19

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...