Saturday, June 13, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দুর্যোগ সামলাতে ৫ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল

Date:

Share post:

ওড়িশা উপকূল লক্ষ্য করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। আর তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গুলাবের দাপটে পুজোর প্রাক্কালে ফের বানভাসি হওয়ার আশঙ্কায় ভুগছে দক্ষিণবঙ্গ। এহেন পরিস্থিতি সামাল দিতেই সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার। শনিবার মুখ্য সচিবের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নিম্নচাপ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সব সরকারি কর্মীদের ছুটি বাতিল করছে সরকার।

এদিকে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মূলত ওড়িশা উপকূলে গুলাব নামের এই ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা। তবে এই ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ২৮ তারিখ বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে, যে কারণে দক্ষিণবঙ্গে হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। পুজোর মরসুমে দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে ৫ অক্টোবর পর্যন্ত সকল সরকারি কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...