Sunday, April 5, 2026

ভবানীপুরে পরপর প্রচার সভা থেকে একযোগে বিজেপি-কংগ্রেসকে বিঁধলেন অভিষেক

Date:

Share post:

ভবানীপুরের উপনির্বাচনের আগে শেষ রবিবার। দলীয় নেত্রী তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে ভবানীপুরে পরপর প্রচার সভা করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আর সেই সভা থেকেই বিজেপি (Bjp) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। একইসঙ্গে কংগ্রেসকে (Congress) নিশানা করেন তিনি।

এদিন বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। সেই প্রেক্ষিতে ২০১৯-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ- কাউকেই সম্মান করেন না, চেনেন না বিজেপি নেতৃত্ব। মোদির রবি ঠাকুরের কবিতা বলা নিয়ে অভিষেক বলেন, কী যে বলেন তা হয়ত নিজেও বুঝতে পারেন না! অন্যরা বোঝা তো দূরস্থান।

তৃণমূল সাংসদ বলেন, দেশে কোনও উন্নয়ন করছে না মোদি সরকার। অথচ নাম বদল করে চলেছে। একজন প্রধানমন্ত্রী নিজের নামে স্টেডিয়ামের নাম বদল করে রাখলেন। বিজেপি যদি কোনও অবস্থায় বাংলায় ক্ষমতায় আসত, তাহলে ভবানীপুরের নাম বদলে ‘মোদিনীপুর’ করতে বলে কটাক্ষ করেন অভিষেক।

এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূল নেতাদের আটকানো যাবে না বলেও ফের বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তাঁদের দল কংগ্রেসের মতো এজেন্সি ভয়ে বাড়িতে ঢুকে যাবে না। তৃণমূলকে যত আটকানোর চেষ্টা করা হবে, ততই তারা এগিয়ে যাবে। চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, পারলে তৃণমূলকে আটকে দেখান।

এদিন ফের অভিষেক বলেন, তৃণমূল গেট খুলে দিলে কয়েকদিনের মধ্যেই বিজেপি দলটা উঠে যাবে। যে সংখ্যায় নেতা-কর্মী তৃণমূলের আসতে চাইছেন, তাতে বিজেপির অস্তিত্ব থাকবে না।

আরও পড়ুন- ইস্যুকে সমর্থন করে কৃষক আন্দোলনের পাশে আছি, তবে বনধ-কে সমর্থন নয়: মমতা

advt 19

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...