Saturday, April 4, 2026

বাংলায় ‘গুলাব’-এর সরাসরি প্রভাব না পড়লেও উপকূলে জারি রেড অ্যালার্ট

Date:

Share post:

ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে ‘গুলাব’। যতই ঘূর্ণিঝড় স্থলভাগের দিকে এগোচ্ছে ততই উত্তাল হচ্ছে সমুদ্র। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। উপকূলের দিঘা, মন্দারমণি, শঙ্করপুরেও শুরু হয়েছে বৃষ্টি। ইতিমধ্যেই বড়সড় বিপর্যয় ঠেকাতে তৎপর হয়েছে প্রশাসন। সোমবারের মধ্যেই দিঘাকে পর্যটকশূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি নির্দেশ মানা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসন তরফে জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং-এর মাধ্যমে চলছে সতর্কতা।

আরও পড়ুন:সকাল-বিকেল বাংলার ‘সর্বনাশ’ করে বিদ্যাসাগরের জন্মদিনে টুইটের বন্যা বিজেপি নেতাদের

আজ, রবিবার বিকালেই কলিঙ্গপত্তনামে আছড়ে পড়বে ‘গুলাব’ । ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের পরই নিম্নচাপের চোখরাঙানি। মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃ্ষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৭ জেলায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা ১২ জেলায়। মঙ্গল ও বুধবার কলকাতায় বইবে ঝোড়ো বাতাস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার।তাই  দুর্যোগ এড়াতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। দক্ষিণবঙ্গের জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি।

ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে সতর্কতা। বিভিন্ন থানার তরফে উপকূলবর্তী এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে। মৎস্যমন্ত্রী অখির গিরি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমস্ত ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে । ইতিমধ্যেই সমুদ্র থকে ট্রলার নিয়ে ফিরে আসছেন মৎস্যজীবীরা। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

যদিও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়।তবুও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী প্রতিটি পঞ্চায়েতে শুকনো খাবার, জলের পাউচ, ত্রিপল মজুত করা হচ্ছে। সেচ, বিদুৎ ও জনস্বাস্থ্য কারিগরী দফতরের আধিকারিকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। ইতিমধ্যেই কাকদ্বীপে পৌঁছে গিয়েছে এনডিআরএফের ২৫ জনের একটি দল। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টার, স্কুল বা পাকা বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে।

advt 19

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...