Friday, June 26, 2026

ত্রিপুরায় আইনের শাসন নেই: বিপ্লব দেব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের

Date:

Share post:

ত্রিপুরায় আইনের শাসন নেই। এটা কোন বিরোধীদলের নেতার কথা নয় বলছেন খোদ সে রাজ্যের বিজেপির বিধায়ক। তাঁর কথায়, আইনের শাসন থাকলে অপরাধ প্রবণতা কমে। কিন্তু ত্রিপুরায় গত কয়েক বছরে সে প্রবণতা একেবারেই কমেনি। কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Dev) নিজের প্রভাব খাটিয়ে অপরাধের খতিয়ান নথিভুক্ত করছেন না। বিস্ফোরক অভিযোগ ত্রিপুরার বিজেপি (Bjp) বিধায়ক আশিস দাসের (Ashis Das)। একইসঙ্গে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) ত্রিপুরা গিয়ে আক্রান্ত হওয়ারও নিন্দা করেন তিনি।

ত্রিপুরায় শাসকদলের বিধায়ক আশিস দাস বলেন, যেভাবে গণতন্ত্রকে ধুলিস্যাৎ করে বিপ্লব দেব নিজে পুলিশকে (Police) নিয়ন্ত্রণ করার কথা বলেছেন তাতে দেশের সামনে ত্রিপুরার মানুষ হেয় হয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি বলছেন, আদালত অবমাননার কারণে ত্রিপুরায় কারও শাস্তি হয় না। কারণ সেখানে পুলিশ সেই অবমাননার অভিযোগ নথিভুক্ত করে না। এই প্রেক্ষিতে বিপ্লব দেবের বিরুদ্ধেই আদালত অবমানার মামলা করার ইঙ্গিত দেন বিজেপি বিধায়ক।

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বারবার হামলা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, বিপ্লব মুখে বলছেন “অতিথি দেব ভব”। অথচ কলকাতা থেকে একজন রাজনৈতিক নেতা মন্দিরে পুজো দিতে এলে তাঁর ওপর হামলা করা হচ্ছে। এতে ত্রিপুরার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মত এই বিজেপি বিধায়কের। তাঁর মতে, বাংলার সঙ্গে ত্রিপুরার নাড়ির টান।

তাঁর এই মন্তব্য এরপর এই যে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হবে, তা জেনে আগেভাগেই আশিস দাস মন্তব্য করেন, তিনি দল ছাড়ছেন কি না বা বিরোধিতা করছেন কি না সে নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু বিজেপি বিধায়ক স্পষ্ট করেছেন, তাঁর অভিযোগ বিপ্লব দেবের এই মন্তব্যের বিরুদ্ধে। একই সঙ্গে সংবাদমাধ্যমের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, বিপ্লব দেব সরকারের আমলে যেভাবে সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে এর আগে ত্রিপুরায় কখন হয়নি। এখন আশিস দাসের এই বিস্ফোরক মন্তব্য প্রমাণ করছে বিজেপির অন্দরেই বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে, এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি আশিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না এখন সেটাই দেখার।

আরও পড়ুন- সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস না দলবদল? প্রণব-কন্যার টুইটে তুঙ্গে জল্পনা

advt 19

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...