Saturday, April 4, 2026

এগিয়ে আসছে ‘গুলাব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

Date:

Share post:

নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়’গুলাব’। পুজোর আগে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। মাত্র কিছুক্ষণ পরেই  ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে ‘গুলাব’। তার সরাসরি প্রভাব না পড়লে বাংলায় আজ থেকেই শুরু হবে বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মঙ্গল ও বুধেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন:ধেয়ে আসছে ‘গুলাব’,দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। লালবাজারের তরফে খোলা হয়েছে কন্ট্রোলরুমও। মাইকিং করে উপকূলবর্তী এলাকায় প্রচার চালানো হচ্ছে।

অন্যদিকে এরইমধ্যে সোমবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।  শক্তি বাড়িয়ে সেটিও নিম্নচাপে পরিণত হব। মঙ্গলবার তার প্রভাবে মঙ্গল ও বুধবার কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে উপকূলের জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে আবোহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

advt 19

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...