Saturday, June 13, 2026

তৃতীয়-চতুর্থ হওয়ার লড়াইয়ে নেমে সুজনদের নাটক, বাম প্রার্থীর সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি

Date:

Share post:

শেষবেলায় প্রচারে ঝড় তোলার মরিয়া চেষ্টা বামেদের। বাম-প্রার্থী শ্রীজীব বিশ্বাসের (Shrijiv Biswas) সমর্থনে রবিবার সকালে প্রার্থীকে নিয়ে প্রচার বেরন সিপিআইএম (Cpim) নেতা সুজন চক্রবর্তীরা (Sujan Chakraborty) । হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে তাঁদের আটকায় পুলিশ। তখনই নাটক শুরু। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বাম নেতা, কর্মীরা। নির্বাচন কমিশনের বিধি মেনে, শেষপর্যন্ত পাঁচজনকে নিয়ে মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচার করার অনুমতি দেয় পুলিশ।

রাজনৈতিক মহলের মতে, তৃতীয়-চতুর্থ হওয়ার লড়াইয়ে নেমে নাটক করছে বামেরা। রাজনৈতিক সমীকরণে বামেদের ভবানীপুরে তৃতীয়-চতুর্থ হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে শেষবেলায় সিপিআইএম নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছে বলেই মত।

 

advt 19

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...