Saturday, April 4, 2026

ধেয়ে আসছে ‘গুলাব’,দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি

Date:

Share post:

আজ সন্ধ্যায় ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমের কাছে আছড়ে পড়তে চলেছে ‘গুলাব’। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা।উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার পর্যন্ত মতস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, অতিবর্ষণে ফের ভাসতে পারে দক্ষিণবঙ্গ

এই মুহূর্তে গোপালপুর থেকে ৩০০ কিলোমিটার ও কলিঙ্গপত্তনম থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘গুলাব’। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সমুদ্র উত্তাল হবে। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। কাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। মঙ্গলবার জারি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

বুধবার প্রবল বর্ষণের সম্ভাবনা। এদিনও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে।কলকাতা, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গুলিতে ভারী বৃষ্টি হবে।  কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতার তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...