Saturday, March 28, 2026

১৬ বছর পর জার্মানিতে পালাবদল, নির্বাচনে পরাজিত অ্যাঞ্জেলা মর্কেলের দল

Date:

Share post:

দীর্ঘ ১৬ বছর একছত্র ভাবে জার্মানি শাসন করার পর অবশেষে নির্বাচনে পরাজিত হল চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের(Angela Merkel) দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন(CDU)। নতুন ক্ষমতাশালী দল হিসেবে এবার জার্মানির শাসনভার হাতে পেতে চলেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি(SDP।

সোমবার প্রকাশ্যে এসেছে জার্মানির সাধারণ নির্বাচনের ফলাফল। আর সেখানেই দেখা গেল সেই ২০০৫ সালের পর এই প্রথম সাধারণ নির্বাচনে জয় পেয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। ২৫.৭ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা। সামান্য কম ভোট অর্থাৎ ২৪.১ শতাংশ ভোট পেয়েছে মর্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন দল। অন্যান্য দল যেমন লিবারেল ফ্রি ডেমোক্র্যাটসরা পেয়েছে ১১.৫ শতাংশ ভোট। পরিবেশবাদী গ্রিন পার্টির ঝুলিতে পড়েছে ১৪.৮ শতাংশ ভোট। ইতিমধ্যেই জার্মানিতে সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি।

আরও পড়ুন:ত্রিপুরাতে করোনাবিধি শিকেয় তুলে দিব্যি সভা করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছরের নেতৃত্বে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের পর কে মসনদে বসবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। গত শনিবারও শেষ ভোট প্রচারে এসে মর্কেল জানান, এই ভোট জার্মানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তিনি জার্মানিকে ভালবেসে যেভাবে এতদিন কাজ করেছেন, সমগ্র জার্মানির উন্নতির কথা চিন্তা করেছেন, তেমনই একজনকে মসনদে বসানো দরকার। তবে নতুন চ্যান্সেলর দায়িত্ব না নেওয়া পর্যন্ত কেয়ারটেকার হিসেবে ইউরোপের বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দেশটির কাজ চালাবেন মর্কেল।

advt 19

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...