Friday, April 3, 2026

টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হতে পারে দর্শক ভর্তি স্টেডিয়ামে

Date:

Share post:

আইপিএলে শর্তসাপেক্ষে দর্শকের প্রবেশাধিকার মিলেছে৷ সবকিছু ঠিকঠাক চললে দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালও হতে পারে দর্শক ভর্তি স্টেডিয়ামে৷ তারই অনুমতি চেয়ে সংযুক্ত আরব আমিরশাহী সরকারকে চিঠি দিল বোর্ড এবং এমিরেটস ক্রিকেট অ্যাসোসিয়েশন৷
আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ৷ প্রথম ম্যাচেই মাঠে নামবে সংযুক্ত আরব আমিরশাহী ও পাপুয়া নিউ গিনিয়া৷ যার ফাইনাল হবে ১৪ নভেম্বর৷ কোভিড পরিস্থিতিতে ধীরে ধীরে সবই স্বাভাবিক হচ্ছে৷ এই সময়ই দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ২৫ হাজার সমর্থককে বিশ্বকাপের ফাইনাল দেখার সুযোগ করে দিতে চাইছে বিসিসিআই৷
ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশ গুলোতে পূর্ণ দর্শক নিয়ে শুরু হয়ে গিয়েছে খেলা৷ ইংল্যান্ড বনাম ভারত সিরিজেও মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ যদিও ভারত কিংবা এশিয়ার কোনও দেশেই এখনও পর্যন্ত সেই চিত্র দেখা যায়নি৷
করোনা আবহে দীর্ঘ বিরতির পর সংযুক্ত আরব আমিরশাহীতে ফের শুরু হয়েছে আইপিএল৷ পুরো না হলেও, কিছু সংখ্যক দর্শকও ফিরেছে স্টেডিয়ামে৷ যদিও সমস্ত কোভিড বিধি নিষেধ মেনেই স্টেডিয়ামে প্রবেশের প্রবেশাধিকার মিলছে সকলের৷

আরও পড়ুন- বকেয়া কাজ ফেলে রাখা চলবে না, অক্টোবরেই মিটিয়ে ফেলতে অভিযোগের ফাইল,, নির্দেশ প্রধানমন্ত্রীর
দুবাইয়ে দুটি ডোজ যারা পেয়েছেন তারাই প্রবেশ করতে পারছেন স্টেডিয়ামে৷ যদিও শারজায় অবশ্য নিয়ম আলাদা৷ ৪৮ ঘন্টা আগে পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তারপরই স্টেডিয়ামে প্রবেশ করতে পারছেন ক্রিকেটপ্রেমীরা৷
এবার পূর্ণ দর্শক মাঠে ফেরাতে মরিয়া তারা৷ গোটা প্রতিযোগিতায় নয়৷ ফাইনালেই পুরো দর্শক ফেরাতে চাইছেন বিসিসিআই কর্তারা৷এখন শুধুই আরব সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ারর অপেক্ষা৷

 

advt 19

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...