Friday, April 3, 2026

কয়লা পাচারকাণ্ড : সিবিআইয়ের হাতে গ্রেফতার লালা ঘনিষ্ঠ ৪ ব্যবসায়ী

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে সিবিআই গ্রেফতার করল অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে। বিগত কয়েকমাস ধরেই কয়লা পাচারকাণ্ডের তদন্তে সক্রিয় সিবিআই। ইতিমধ্যে কলকাতা, আসানসোল, বাঁকুড়া-সহ একাধিকা জায়গায় তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন-হাত ছাড়লেন লুইজিনহ, ‘স্ট্রিট ফাইটার’ মমতার ভূয়সী প্রশংসা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

সোমবার আসানসোল-বাঁকুড়া থেকে সিবিআই আধিকারিকরা চার ব্যবসায়ীকে পাকড়াও করেন। ধৃতদের নাম- জয়দেব মণ্ডল, নিরোদ মণ্ডল, নারায়ণ নন্দ এবং গুরুপদ মাজি। উল্লেখ্য, কয়েকদিন আগে লালার শ্বশুরবাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধৃত জয়দেব মণ্ডলের আসানসোলের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সূত্রের খবর, পুরুলিয়ার সাঁতুড়ি বলিতোড়ায় ধৃত গুরুপদ মাজির বাড়ি-অফিস সমেত মোট চার জায়গায় গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অবশেষে তাঁদের গ্রেফতার করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ধৃতদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন-ত্রিপুরাতে করোনাবিধি শিকেয় তুলে দিব্যি সভা করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে জয়দেব মণ্ডলকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। তখন তাঁর কাছ থেকে কিছু হাতিয়ারও বাজেয়াপ্ত করা হয়। তারপর জামিনে মুক্তি পেয়ে যান তিনি।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...