Tuesday, June 23, 2026

‘ নতুন বেশে পুতুলের দেশে’,’ ইয়ুথ অ্যাসোসিয়েশনের শারদোৎসবে এবার অভিনব ভাবনা

Date:

Share post:

মা এবার নতুন বেশে । মা এবার পুতুলের দেশে। প্রকৃতিতে মেঘ-বৃষ্টির খেলা চললেও শারদোৎসব আসন্নপ্রায়। বৃষ্টি যতই চোখ রাঙাক, যতই চারদিক ভাসিয়ে দিক তবুও মা আসছেন। নিজের বাপের বাড়িতে । নিজের সন্তানদের কাছে। মা দুর্গা আসছেন । আর তাকে সাড়ম্বরে বরণ করে নিতে তৈরি বাঙালি। যতই অভাব-অভিযোগ- দুঃখ থাকুক না কেন শারদ উৎসবে মেতে উঠতে তৈরি সবাই । ব্যতিক্রম নয় বেলঘড়িয়া পঞ্চানন তলা ইয়ুথ অ্যাসোসিয়েশন। ইয়ুথ অ্যাসোসিয়েশনের দুর্গা আরাধনা এবার বেশ অভিনব । নতুন বেশে পুতুলের দেশে এই ভাবনায় এবার ১৩ তম বছরে শারদ উৎসব পালন করতে চলেছে বেলঘড়িয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন । বেলঘড়িয়া পঞ্চাননতলা বাইলেনের এই সংগঠনের পুজোর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে চলছে। পুজো উদ্বোধন হবে মহাচতুর্থীর দিন অর্থাৎ ৯ অক্টোবর । এই সংগঠনের শারদোৎসবের সূচনা করবেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ সৌগত রায়। প্রতিমা নির্মাণে রয়েছেন প্রদীপ পাল। আলো জয়রাম ইলেকট্রিক । দৃশ্যায়নে সুমন শীল।

প্রণব বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় এই সংগঠনটি সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে আর সারা বছর নানা ধরনের সামাজিক কাজকর্মে যুক্ত থাকছে। মানুষের পাশে  থাকছে।

advt 19

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...