Saturday, March 28, 2026

নয়া চমক, দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে!

Date:

Share post:

সিনেমাহলে নয়, দেব প্রযোজিত ও অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পেতে চলেছে টেলিভিশনে। সিনেমাহলে যেমন পরপর শো থাকে তেমনভাবেই চ্যানেলে বারবারই সম্প্রচারিত হবে এই ছবি। এমনকি আগামিদিনে ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে।

আরও পড়ুন-হাত ছাড়লেন লুইজিনহ, ‘স্ট্রিট ফাইটার’ মমতার ভূয়সী প্রশংসা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

এই প্রথমবার কোনও বাংলা ছবি মুক্তি পাবে টেলিভিশনে। ১০ অক্টোবর জলসা মুভিজে দুপুর ২ টোয় সম্প্রচারিত হতে চলেছে ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’। এ প্রসঙ্গে প্রযোজক-অভিনেতা দেব জানান, “সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে চাইলে ‘গোলন্দাজ’ দেখুন। বাড়িতে বসে দেখতে চাইলে ‘হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী’ দেখুন। পুজোয় দেব এন্টারটেইনমেন্টসের তরফে দর্শকদের জন্য এটা আমাদের উপহার।” উল্লেখ্য, ১০ অক্টোবরই রিলিজ হবে দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’।

ছোটদের কথা মাথায় রেখে রূপকথার আঙ্গিকেই এই সিনেমা তৈরি করা হচ্ছে বলেই জানিয়েছিলেন প্রযোজক দেব। সোমবার প্রকাশিত হল বোম্বাগড়ের জাতীয় সঙ্গীত। কবীর সুমনের লেখা ও সুর করা এই গানটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই সিনেমাতে হবুচন্দ্র রাজার ভূমিকায় দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে, রানি কুসুমকুমারীর ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। গবুচন্দ্র মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। এছাড়া রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, গুরুদেব বরুণ চন্দের মত অভিনেতারা।

আরও পড়ুন-পুজোর নতুন গান বাজবে বিভিন্ন পুজোমণ্ডপে, শোনা যাবে শহরের কুড়িটা বড় দুর্গাপুজোয়

লকডাউনের মধ্যে দীর্ঘদিন গৃহবন্দি শিশুরা। তাদের কথা ভেবেই পুজোয় এই উপহারের আয়োজন করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। অভিনেতা থেকে শুরু করে প্রযোজক দেব স্বয়ং, এক সুরে সকলেই জানিয়েছেন যে, ছোট থেকে বড়, উৎসবের মরসুমে এই ছবিটা সবার জন্যই এক ঝলক তরতাজা হাওয়ার মত।

advt 19

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...