Friday, June 26, 2026

আইকোর কাণ্ডে এবার মদন মিত্রকে CBI তলব, রাজনৈতিক প্রতিহিংসা বলছে তৃণমূল

Date:

Share post:

এবার আইকোর চিটফান্ড (Icore Chit Fund Case) মামলায় এবার তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্রকে (Madan Mitra) তলব করল CBI. জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আজ, সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সঙ্গে তাঁর ছেলে স্বরূপ মিত্রকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মদন পুত্রকে মঙ্গবার হাজিরা দিতে বলা হয়েছে। যদিও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তাঁর পুত্রের দাবি, ই-মেলই চেক করে উঠতে পারেননি। তাই আদৌ নোটিশ এসেছে কিনা, জানা নেই তাঁদের। তবে নোটিশ পেলে তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন তাঁরা।

 

মদন মিত্র অবশ্য প্রথম নয়। এর আগে এই আইকোর চিটফান্ড মামলায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং সবংয়ের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইঞাকেও তলব করেছিল CBI. ইতিমধ্যেই দুই মন্ত্রীর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। এবার নোটিশ পাঠানো হল মদন মিত্রকে।

 

এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। যখনই রাজ্যে কোনও নির্বাচন আসে, তখনই কেন্দ্রের শাসক দল বিজেপির অঙ্গুলি হেলনে বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হয় বলে ঘাসফুল শিবিরের অভিযোগ। প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মদন মিত্র ও পার্থ চট্টোপাধ্যায় জোরদার প্রচার করছেন।

advt 19

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...