Friday, June 26, 2026

টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেন মইন আলি

Date:

Share post:

এমনটা হবে সেটা কেউই বুঝতে পারেননি। হঠাৎ টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। দেশের হয়ে সাদা জার্সির পরিধান করে আর কোনওদিনও মাঠে নামবেন না তিনি। সোমবার ইংল্যান্ড বোর্ডের ওয়েবসাইটে এই খবর জানানো হয়েছে। কিছুটা বেশি বয়সেই টেস্ট দলে অভিষেক হয়েছিল মইনের। ২০১৪ সালে প্রথম ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডসে অভিষেক হয় তাঁর। দেশের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচ ওভালে ভারতের বিরুদ্ধে। ৬৪টি ম্যাচে ব্যাট হাতে ২৯১৪ রান করেছেন তিনি। পাঁচটি শতরান এবং ১৪টি অর্ধশতরান রয়েছে। বল হাতে ১৯৫টি উইকেট নিয়েছেন। পাঁচ বার ইনিংসে পাঁচ উইকেট এবং এক বার ম্যাচে দশ উইকেট রয়েছে তাঁর।

আরও পড়ুন- আইকোর কাণ্ডে এবার মদন মিত্রকে CBI তলব, রাজনৈতিক প্রতিহিংসা বলছে তৃণমূল

মইন বলেছেন, “এখন আমার বয়স ৩৪। যতদিন সম্ভব ক্রিকেট খেলে যেতে চাই এবং খেলাটাকে উপভোগ করতে চাই। টেস্ট ক্রিকেট খেলে অসাধারণ লেগেছে। কোনও একটা দিন ভাল গেলে অন্যান্য ঘরানার থেকে টেস্টে বেশি আনন্দ পাওয়া যায়। টেস্ট ক্রিকেট খুব ভাল ভাবে উপভোগ করেছি। কিন্তু এই ফরম্যাটের যে চাহিদা সেটা হয়তো এই বয়সে আর নিতে পারব না। যা পেয়েছি সেটাই অনেক। নিজের পরিসংখ্যান নিয়ে আমি গর্বিত।” মইন আরও বলেছেন, “দিনের শুরুতে বাকি সতীর্থদের সঙ্গে পা মিলিয়ে মাঠে নামাটা খুব মিস করব। বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে স্নায়ুর চাপ সামলে বোলিং করার যে মজা, সেটা আর পাব না।” এই মুহূর্তে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মইন।

 

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...