Tuesday, May 12, 2026

সম্প্রীতির এক অনন্য নজির,মন্দির ভাঙা আটকাতে দিল্লি হাইকোর্টে মুসলিম বাসিন্দারা

Date:

Share post:

এই সময়েও সম্প্রীতির এক অনন্য নজির।মন্দির ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে এক প্রমোটার৷ আর সেই মন্দিরকে রক্ষা করতেই আদালতের দ্বারস্থ হলেন দিল্লির (Delhi) জামিয়া নগরের মুসলিম বাসিন্দারা (Muslims Move Court to Save Temple in Delhi)৷ তাঁদের বক্তব্য, নুর নগরের ওই মন্দির ভেঙে এলাকায় সুকৌশলে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে৷ তাই মন্দির ভাঙা আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা৷
দিল্লি হাই কোর্টে মামলা দায়েরকারীরা দিল্লির জামিয়া নগর এলাকার ২০৬ নম্বর ওয়ার্ড কমিটির বাসিন্দা। তাঁদের অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে মন্দিরটি ভাঙার পরিকল্পনা করছে প্রোমোটাররা। যদিও এই কাজ বেআইনি।তাদের অভিযোগ, মন্দির চত্বরে থাকা ধর্মশালাটি ভাঙা হয় সম্প্রতি। এরপর মন্দির ভাঙার তোড়জোর শুরু হয়েছে। সরানো হয় মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলিও। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা আদালতের দ্বারস্থ হন।

আরও পড়ুন – চলতি আইপিএলে আর মাঠে নামবেন না ওয়ার্নার? ইঙ্গিত হায়দরাবাদ কোচের

দিল্লি হাইকোর্টে (Delhi High Court) করা আবেদনে তারা অভিযোগ করেছেন, বেআইনি ভাবে ওই মন্দিরটি ধুলোও মিশিয়ে দিতে চাইছে ওই নির্মাণ ব্যবসায়ী৷যেনতেনপ্রকারণে মন্দিরের জমি দখল করাই তার আসল উদ্দেশ্য৷
তারা দিল্লি হাইকোর্টে আবেদনে জানিয়েছেন, ‘মন্দিরের ধর্মশালাটি এক রাতের মধ্যে তড়িঘড়ি ভেঙে ফেলে তার জমি সমান করে ফেলা হয়েছে (Muslims Move Court to Save Temple in Delhi)৷ যাতে তা জমি মাফিয়া এবং নির্মাণ ব্যবসায়ীরা দখল করে নিতে পারে৷’ গত ২৪ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেব দিল্লি পুলিশকে মন্দিরের বেআইনি দখলদারি আটকাতে নির্দেশ দিয়েছেন৷ ওই অঞ্চলে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করার জন্যও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷
নুর নগরের ওয়ার্ড কমিটির আবেদনকারীরা জানিয়েছেন, ওই মন্দিরটি ১৯৭০ সালে তৈরি করা হয়েছিল৷ ডিডিএ লেআউট প্ল্যানেও ওই মন্দিরের উল্লেখ রয়েছে৷ওই মন্দিরে এতদিন কোনও বাধ, বিঘ্ন ছাড়াই পুজো এবং কীর্তন আয়োজিত হয়েছে৷ মন্দিরে পুজোর জন্য সাত থেকে আটটি বিগ্রহ রয়েছে৷ সেগুলি এখন দুষ্কৃতীরা সরিয়ে ফেলছে৷
আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করতেই অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী ওই মন্দির এবং তার ধর্মশালা ভেঙে ফেলছে৷ মন্দিরের জমিতে বহুতল তৈরি করে ফ্ল্যাট বিক্রি করার পরিকল্পনা করেই এই কাজ করা হচ্ছে৷তারা আশাপ্রকাশ করেছেন, আদালত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।

 

advt 19

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...