Monday, March 16, 2026

এবার উত্তরাখণ্ডে চিনের অনুপ্রবেশ, যাওয়ার সময় ভেঙে দিয়ে গেল ভারতের ব্রিজ

Date:

Share post:

লাদাখের(Ladakh) পর এবার উত্তরাখণ্ড(Uttarakhand)। থামার নাম নিচ্ছে না চিনা সেনার(Chinese army) আগ্রাসন। লাদাখ পরিস্থিতি কিছুটা শান্ত হতেই এবার উত্তরাখণ্ডে সীমান্ত পেরিয়ে বারাহতি এলাকায় অনুপ্রবেশ করল চিনের সেনাবাহিনী। শুধু তাই নয় প্রায় ১০০ জন সেনা ভারতের অভ্যন্তরে ঢুকে রীতিমতো ধ্বংসলীলা চালায়। ভেঙে দেওয়া হয় একটি ফুট ব্রিজ, ভাঙচুর চালানো হয় সেনার একাধিক নির্মাণকার্যে। তবে এত কিছু ঘটে গেলেও চিন সেনার সঙ্গে কোনো রকম সংঘাতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরাখণ্ডের চিনের সেনাবাহিনীর এই অনুপ্রবেশ ঘটেছিল ৩০ আগস্ট ২০২১ সালে। তবে এতদিন পেরিয়ে যাওয়ার পর সম্প্রতি প্রকাশ্যে আসে বিষয়টি। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় ঘণ্টা তিনেক ধরে উত্তরাখণ্ডের মাটিতে ছিল চিনের সেনা। যদিও ভারতীয় সেনার কানে এই খবর পৌঁছানোর পর তারা ঘটনাস্থলে যেতেই এলাকা ছাড়ে চিনের বাহিনী। জানা গিয়েছে প্রায় ৫৫ টি ঘোড়ায় করে ১০০ জন চিনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে অন্তত ৫ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। রীতিমতো তান্ডবলীলা চালানোর পর এলাকা ছেড়ে চলে যায় তারা। তবে এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারের আন্তর্জাতিক নীতি নিয়েও, একের পর এক আগ্রাসন মূলক কর্মকাণ্ড সত্বেও কেন ভারত চিনের বিরুদ্ধে নরমপন্থা নিয়ে চলছে?

আরও পড়ুন:হোয়াটসঅ্যাপে গ্রুপে ISI হানা! প্রতিরক্ষা কর্তাদের সতর্ক করল আইবি

তবে তার চেয়েও চমকপ্রদ বিষয় হলো এটাই যে প্রায় একমাস আগে ঘটনাটি ঘটলেও এতদিন কেন বিষয়টি প্রকাশ্যে আসেনি। এই ঘটনায় অবশ্য বিরোধিতা সংবাদমাধ্যমের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূল নেতা কৃষাণু মজুমদার এ প্রসঙ্গে এক টুইটে জানিয়েছেন, একমাস আগে ১০০ জন চিন সেনা জওয়ান ভারতে প্রবেশ করল এবং রীতিমত ধ্বংসলীলা চালালো অথচ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিরব। মুখে কুলুপ এঁটে রয়েছেন যুদ্ধ বিসারদরাও।

advt 19

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...