Monday, June 15, 2026

আগামিকাল থেকেই কলেজ পড়ুয়াদের টিকা দেবে কলকাতা পুরসভা

Date:

Share post:

এবার কলেজ পড়ুয়াদের টিকাকরণে উদ্যোগ নিল কলকাতা পুরসভা। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসনকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের টিকাকরণের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়। এরপরই সোমবার পড়ুয়াদের টিকাকরণ নিয়ে কলকাতা পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, আগামীকাল থেকেই টিকাকরণ কর্মসূচি শুরু হবে। চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন:উৎসবের মরসুমেই রাজ্যে বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের

কলকাতা পুরসভা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোথায় কখন পড়ুয়াদের টিকা দেওয়া হবে, সেবিষয়ে  কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পড়ুয়াদের তা জেনে নিতে বলা হয়েছে ।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের শুধুমাত্র কোভিশিল্ড টিকা দেওয়া হবে। এমনকি টিকাকেন্দ্রে যাতে একসঙ্গে অনেকের জমায়েত এড়ানো যায়, সেকারণে প্রতিঘণ্টায় ৩০ জনকে একসঙ্গে টিকা দেওয়ার বিষয়টিও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়া মসৃণ ভাবে চলছে কি না, তা নিশ্চিত করতে টিকাকেন্দ্রের সঙ্গে সব সময়ে যোগাযোগ রেখে চলবেন কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, অনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর পর পরিস্থিতি বিচার করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেই বিষয়টিকে মাথায় রেখেই পড়ুয়াদের টিকাকরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

advt 19

Related articles

NCPI-র শিকড় বাংলাতেই: সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি, কাকলিদের যোগদান নিয়ে অন্ধকারে দলের প্রতিষ্ঠাতা!

ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI) ত্রিপুরার দল হলেও শিকড় এই বাংলাতেই। প্রতিষ্ঠাতা শান্তনু দে (Shantanu De)। সভাপতি...

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...