Saturday, April 4, 2026

দিনহাটা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা হতেই তৎপরতা রাজনৈতিক মহলে

Date:

Share post:

উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে দিনহাটা আসনে। আগামিকাল দিনহাটা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন দলের চেয়ারম্যান উদয়ন গুহ। উদয়ন গুহ বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে বিজেপির কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান তিনি । তাই এবার কোনো ভাবেই রিস্ক নিতে চান না উদয়ন। তিনি প্রার্থী হবেন কী না তা ঘোষণা এখনও না হলেও দলকে জেতাতে রণনীতি চুড়ান্ত করছেন তিনি। সাহেবগঞ্জ এলাকায় দিনহাটা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি বৈঠকটি হবে বলে জানা গেছে। দলীয় ভাবে জানা গেছে কোন এলাকায় কীভাবে প্রচার হবে তা নিয়ে চুড়ান্ত আলোচনা হবে এই মিটিং এ৷ উপনির্বাচনের দিন ঘোষনার আগেই দিনহাটায় কর্মীসভা করছিল তৃণমূল কংগ্রেস৷ এবারে শুরু হবে নির্বাচনী প্রচার। তৃণমূল কংগ্রেসের দিনহাটার প্রাক্তন বিধায়ক ও দলের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, তারা আগের থেকে দলের সভা করছিলেন। নির্বাচনের দিন ঘোষণার অপেক্ষায় ছিলেন। সাহেবগঞ্জের সভাতে এব্যাপারে দলের জেলা নেতাদের সাথে আলোচনা করবেন তারা। জানা গেছে উপনির্বাচনের প্রচারে হেভিওয়েট কেউ আসবেন কী না তা চুড়ান্ত করবে রাজ্য নেতৃত্ব। দিনহাটা উপনির্বাচন হবে ৩০ অক্টোবর। বিধানসভা নির্বাচনে দিনহাটা আসনে বিজেপির কাছে ৫৭ ভোটে হেরেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। তবে ভোটে জিতেও সাংসদ পদ বহাল রাখতে বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী নিশীথ প্রামানিক। তাই ফের এই আসনে উপনির্বাচন হবে এবার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা এখনও না হলেও দল জয়ী হবে বলে একশ শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস৷

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...