Tuesday, June 9, 2026

পুজোর আগে নিম্নচাপের ভ্রকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

আশঙ্কার মেঘ খানিকটা হলেও কেটেছে। শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। তবে তার পিছনে আসছে নিম্নচাপ । যার জেরে, মঙ্গলবার থেকেই গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। কোনও কোনও এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আগামিকাল, বুধবারেও কলকাতা-সহ গাঙ্গেয় উপকূলের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, মঙ্গলবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন:করোনার প্রভাব: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে

আজ কলকাতায় মেঘলা আকাশ। কয়েক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।

advt 19

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...