Tuesday, May 19, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) টি-২০ বিশ্বকাপের ফাইনালে যাতে দর্শক ভর্তি স্টেডিয়াম থাকে তার জন্য সংযুক্ত আরব আমিরশাহি সরকারের কাছে আবেদন জানাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২) ফের বিদ্যুৎ বিভ্রাট যুবভারতীতে। ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে সাংবাদিকদের বসার জায়গার ডানদিকে থাকা বাতিস্তম্ভের আলো নিভে যায়। যার ফলে মহমেডান স্পোর্টিং ও বেঙ্গালুরু ইউনাইটেডের ম্যাচ শুরু হয় প্রায় দশ মিনিট দেরিতে।

৩) ডুরান্ড কাপের ফাইনালে মহামেডান স্পোর্টিং ক্লাব। ম‍্যাচে এদিন সাদা-কালো ব্রিগেড হারাল বেঙ্গালুরু ইউনাইটেডকে। ম‍্যাচের ফলাফল ৪-২।

৪) জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন মহম্মদ শামি। ইংল্যান্ড সফর শেষ করেই ফের আইপিএল-এর জন্য সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন ভারতের এই জোরে বোলার।

৫) রাজস্থান রয়‍্যালসকে সাত উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার মাঠে নামার আগে ছন্দ হারানো ডেভিড ওয়ার্নারকে বাইরে রেখেছিল হায়দরাবাদ টিম ম্যানজেমেন্ট।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...