Tuesday, June 9, 2026

রায়গঞ্জে প্রকাশ্যে শুটআউট, মৃত ১, জখম ২

Date:

Share post:

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুটআউটের ঘটনায় একই পরিবারের দুই মহিলা-সহ গুলিবিদ্ধ মোট তিন জন। তার মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় জখম দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ তিন ভাইবোন বাড়ির বাইরে গলিতে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎই একটি মোটরবাইক প্রবল গতিতে এসে দাঁড়ায় তাঁদের সামনে। তাতে ছিলেন তিন যুবক। তারাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে মাটিতে লুটিয়ে পড়েন দেবী সান্যাল। বাকি দুই ভাইবান,সুজয়কৃষ্ণ মজুমদার এবং রূপা অধিকারীও গুরুতর জখম হন। তাঁদেরকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের

স্থানীয় সূত্রের খবর সুজয়কৃষ্ণ পুলিশের কর্মরত। ঘটনাটি তাঁর পৈত্রিক বাড়ির সামনে ঘটেছে৷ সোমবার সন্ধ্যা থেকেই কয়েক দফায় বাড়ির আগের ভাড়াটেদের সঙ্গে গোলমাল হয়।  তারপরই এই ঘটনা।  তবে কেন আচমকা এই হামলা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

advt 19

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...