Monday, April 6, 2026

বৃষ্টি উপেক্ষা করেই বুথমুখি ভোটকর্মীরা, প্রাকৃতিক বিপর্যয়ে যা যা ব্যবস্থা নিয়েছে কমিশন

Date:

Share post:

একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা। ব্যতিক্রম নয় ভোটের ভবানীপুর। লাগাতার বৃষ্টিতে ডুবেছে এই বিধানসভার অন্তর্গত বেশ কয়েকটি অঞ্চল। তবে জল দ্রুত নামাতে তৎপর কলকাতা পুরসভা। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:সত্যের জন্য আজীবন লড়াই করব, পদত্যাগের পর ভিডিও বার্তা কংগ্রেস নেতা সিধুর

বৃষ্টি মাথায় নিয়ে এদিন সকাল থেকেই ভবানীপুরের ২৮৭টি বুথে ভোটকর্মীরা যাচ্ছেন। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর ছিল কমিশনের। সবমিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করে সুষ্ঠভাবে ভোট পরিচালনা করতে তৎপর কমিশন। তাদের দিকে সমস্তরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন।

প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় রেখে ভবানীপুর উপনির্বাচনে যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—

যে এলাকাগুলিতে জল জমে, সেগুলিকে চিহ্নিত করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে পাম্পিং মেশিন লাগিয়ে দ্রুত জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি নিকাশি নালা পরিষ্কার করা হয়েছে। শহরের সব পাম্পিং স্টেশন চালু রেখেছে পুরসভা।

সেক্টর অফিসাররা জলমগ্ন এলাকা চিহ্নিত করে পরিদর্শন করেছেন।

নবান্নের নির্দেশে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা তৈরি আছেন।

প্রতিটি ভোটকর্মীকে দেওয়া হচ্ছে রেন কোট

ইভিএম মেশিনের যাতে ক্ষতি না হয়, তার জন্য আলাদা পাস্টিক কভারের ব্যবস্থা করা হয়েছে।

করোনার বিধি মেনে থার্মাল গান, পর্যাপ্ত মাস্ক, সানিটাইজার, গ্লাভস রাখা হচ্ছে।

যদি কোনও করোনা আক্রান্ত্র ভোটার বুথে আসেন, তার জন্য পিপিই কিট দেওয়া হয়েছে।

প্রতিটি বুথে শেডের ব্যবস্থাও করা হয়েছে।

যে সকল এলাকায় জল জমার প্রবণতা বেশি, সেই সকল অঞ্চলের পোলিং স্টেশনগুলির বুথগুলোকে একতলা থেকে দোতলায় তুলে স্থানান্তর করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে কমিশন।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...