Monday, April 13, 2026

শীতলকুচি গুলিকাণ্ডে এবার কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

শীতলকুচি গুলিকাণ্ডে এবার কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি নভেম্বর মাসে।

একুশের বিধানসভা নির্বাচনের পর পেরিয়ে গিয়েছে পাঁচ মাস। চতুর্থ দফায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ১০ এপ্রিল আচমকাই কোচবিহারের শীতলকুচির জোড়পাটকি ১২৬ নম্বর বুথে গুলি চালায় CISF। এমনটাই অভিযোগ ওঠে। সেই গুলিতে প্রাণ হারিয়েছিলেন ভোট দিতে আসা চারজন যুবক। যা নিয়ে সেই সময়ে প্রবল রাজনৈতিক চাপান-উতর হয়েছিল।

আরও পড়ুন-গোয়ায় নতুন সূর্যোদয় হবে, আমাদের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: অভিষেক

শীতলকুচি গুলিকাণ্ডে আবার দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ওই মামলাতে এবার রাজ্য ও কেন্দ্রের কাছে হলফনামা তলব করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সিআইএসএফ-র বিরুদ্ধে গুলির চালানোর অভিযোগের প্রেক্ষিতে আদালতে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকারও। হলফনামা দিয়ে অবস্থান জানাতে হবে দিল্লিকে।

এর আগে মাথাভাঙা থানার পুলিশ কর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। কথা বলা হয়েছে অন্যান্য পুলিশকর্মী এবং এলাকার মানুষের সঙ্গে। এই ঘটনায় অভিযোগ ওঠে কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে।

advt 19

 

Related articles

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...