Saturday, April 4, 2026

পিছিয়ে গেল কলকাতা লিগের ম‍্যাচ, ডুরান্ড কাপের জন‍্য মহামেডানকে শুভেচ্ছা আইএফএ সচিবের

Date:

Share post:

পিছিয়ে গেল কলকাতা লিগ( kolkata league) প্রিমিয়ার ডিভিশন এ এর কোয়ার্টার ফাইনালের ম‍্যাচ। বুধবার এমনটাই জানিয়ে দেওয়া হল আইএফএ-র( Ifa) পক্ষ থেকে। ৩০ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের এই ম‍্যাচটি ছিল মহামেডান স্পোর্টিং-এর মুখোমুখি  টালিগঞ্জ অগ্রগামীর। কিন্তু আগামী ৩০ সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে রাজি না সাদা-কালো ব্রিগেড। যেহেতু আগামী ৩ অক্টোবর ডুরান্ড কাপের ফাইনালে খেলতে নামবে মহামেডান। আর সেই কারণে কলকাতা লিগের ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য  আইএফএকে অনুরোধ করেছিল সাদা-কালো ব্রিগেড। আর সেই অনুরোধেই সাড়া দিল আইএফএ।

এদিন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায় বলেন, “মহামেডান স্পোর্টিংয়ের কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ারের ম‍্যাচ পিছিয়ে দেওয়া হল। ওরা ডুরান্ড কাপের ফাইনালে খেলতে নামবে ৩ অক্টোবর। তাই ওরা অনুরোধ করেছিল কলকাতা লিগের ৩০ সেপ্টেম্বরের ম‍্যাচটি পিছিয়ে দিতে। আমরা ওদের কথা শুনলাম। মহামেডান স্পোর্টিং আইএফএর পাশে সবসময় ছিল। আইএফএর ডাকে সাড়া দিয়ে কলকাতা লিগে খেলেছে। তাই ধন্যবাদ হিসেবে মহামেডানের এই আবেদনে রাজি আইএফএ। আমরা চাই মহামেডান স্পোর্টিং  ডুরান্ড কাপ চ‍্যাম্পিয়ন হোক। আইএফএ সবসময় ওদের পাশে আছে। ডুরান্ড ফাইনালের পরই প্রিমিয়ার ডিভিশন এ এর কোয়ার্টার ফাইনালের ম‍্যাচের দিন ঠিক করা হবে।”

আরও পড়ুন:হার্দিকের পারফরম্যান্স নিয়ে কী বললেন রোহিত?

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...