Monday, April 6, 2026

আহিরিটোলায় উদ্ধার হওয়া মহিলার কোল আলো করে এল কন্যা সন্তান

Date:

Share post:

গতকাল রাতের প্রবল বর্ষণের ফলে বুধবার ভোরেই আহিরিটোলা অঞ্চলের একটি বাড়ি বিকট শব্দে ভেঙে পড়ে (Ahiritola Building Collapsed)। বাড়িটির ভিতরে মোট সাতজন আটকে ছিলেন। দমকল, কলকাতা পুলিশের উদ্ধারকারী দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর চেষ্টায় সাতজনকে উদ্ধার করা গেলও শিশুটিকে বাঁচানো যায়নি। মৃত শিশুর নাম শিজিকা ঘরুই। বয়স মাত্র ২ বছর আট মাস।
শিশুটির মা অর্থাৎ সুশান্তর স্ত্রীও উদ্ধার হওয়া সাতজনের মধ্যে ছিলেন ।  অন্তঃসত্ত্বা  ওই  মহিলাকেও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে তার কোল আলো করে এসেছে কন্যা সন্তান । এক কন্যা হারানোর যন্ত্রণার মাঝে একটু হলেও স্বস্তির ছোঁয়া মায়ের মন জুড়ে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছে।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...