Saturday, April 4, 2026

বড়িশা সর্বজনীনে এবার বড় চমক ‘৩০০ কোটি’র পুজো

Date:

Share post:

শহরে এবার পুজোর বড় চমক ‘৩০০ কোটি’।না, একদমই ভাববেন না পুজোর বাজেটের সঙ্গে এর কোনও যোগ আছে। যদিও শহর ছেয়ে গিয়েছে বড়িশা সর্বজনীনের এই পুজোর পোস্টারে।নিশ্চয়ই ভাবছেন তবে কী থাকছে এই ৩০০ কোটির পুজো মণ্ডপে?

জেনে নিন খোদ শিল্পী কৃষাণু পাল কী বলছেন।তিনি জানিয়েছেন, সম্রাট চট্টোপাধ্যায়ের গবেষণার উপর ভিত্তি করে ইতিহাসের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে মণ্ডপ। বাংলাদেশের রাজশাহী জেলায় ১৬০৫ বঙ্গাব্দে একবার পুজো হয়। রাজা কংসনারায়ণ সেই পুজো করেছিলেন। এই পুজোয় সর্বপ্রথম সাধারণ মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সেই সময়ে আনুমানিক ৯ লক্ষ টাকা খরচ করা হয়েছিল ওই পুজোয়। যার আজকের বাজারমূল্য প্রায় ৩০০ কোটি। এই কারণেই আমাদের পুজোর নাম ‘৩০০ কোটি’র পুজো।

আরও পড়ুন- সত্যের জন্য আজীবন লড়াই করব, পদত্যাগের পর ভিডিও বার্তা কংগ্রেস নেতা সিধুর

রাজা কংসনারায়ণের সেই সময়ের পুজোতে যে বিশেষ রীতি নীতি, আবহ ব্যবহার করা হয়েছিল, সেই সমস্ত কিছুকেই একটা আধুনিক রূপে তুলে ধরা হচ্ছে এবারের বড়িশা সর্বজনীনের পুজোয়। রাজা কংসনারায়ণের পুজোর সেই ঐতিহ্য এবারে দেখা যাবে ‘৩০০ কোটির পুজো’য়। জোরকদমে চলছে মন্ডপের শেষ মুহুর্তের প্রস্তুতি।

advt 19

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...