Thursday, June 25, 2026

তৃণমূলের কো অর্ডিনেটেরকে লাথি মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

Date:

Share post:

ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের কো অর্ডিনেটের হাবিবুর রহমান ওরফে জোহরকে হেনস্থা করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। লাথি মারার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। ওই বিদায়ী কাউন্সিলর দক্ষিণ গাজীনগর প্রাইমারি স্কুলের ৩০ এবং ৩৩ নম্বর বুথে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে তাঁকে পিছন থেকে এসে লাথি মারেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁর সাদা পাঞ্জাবীতে জুতোর দাগ ধরা পড়ে ক্যামেরায়।
আরও পড়ুন-সৌজন্যে নজির: ভবানীপুরে CPIM-এর ক্যাম্পে চা খেলেন ফিরহাদ 

বৃহস্পতিবার রাজ্যের তিনটি কেন্দ্রে চলছে নির্বাচন। দুপুর ১১ টা পর্যন্ত ৪০.২৩ শতাংশ ভোট পড়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। যা বাকি দুই কেন্দ্রের থেকে বেশ খানিকটা বেশি।
তৃণমূল কর্মীদের অভিযোগ, নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ বুধবার রাত দুটো নাগাদ সমশেরগঞ্জের তৃণমূল পঞ্চায়েত কর্মী জিয়াউর রহমানের বাড়িতে হামলা হয়। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেস প্রার্থী জয়দুর রহমান এবং অনরুল হক একদল দুষ্কৃতী নিয়ে এসে হামলা করে ওই তৃণমূল কর্মীর বাড়িতে।

 

advt 19

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...