Monday, April 6, 2026

সৌজন্যে নজির: ভবানীপুরে CPIM-এর ক্যাম্পে চা খেলেন ফিরহাদ 

Date:

Share post:

নামেই উপনির্বাচন। হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে (Bhawanipur) আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই শাসক-বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। কিন্তু তার মধ্যেই নজরে পড়ল একেবারে ভিন্ন ছবি। চেতলায় সিপিআইএমের (CPIM) ক্যাম্পে বসে ভাঁড়ে চা খেলেন পুর প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

 

রাজনৈতিক সৌজন্যের এই চিত্রই বাংলার পরম্পরা। মত ফিরহাদের। আর সিপিআইএম নেতার কথায়, ভবানীপুরে কোনও গোলমাল নেই। রাজনৈতিক নয়, প্রতিবেশীর সম্পর্ক।

 

রীতিমতো খোস মেজাজে চায়ের ভাঁড় হাতে নেওয়ার আগে ফিরহাদ হাকিম জেনে নিলেন চিনি দেওয়া আছে কি না। আর বললেন, “আমরা পাড়ার ছেলে। ছোট থেকে বন্ধু। আমার বাবা, ওর বাবা একসঙ্গে চেতলা বয়েজে পড়তেন। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জায়গা আলাদা।”

 

‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুরের রাজনৈতিক সৌজন্যই যেন সব জায়গাতেই উদাহরণ হয়।

 

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...