Monday, April 6, 2026

বরফ গলছে পাঞ্জাবে: চান্নি সাক্ষাতে মনবদল সিধুর, থাকছেন সভাপতি পদেই

Date:

Share post:

একদিকে নভজোৎ সিং সিধুর(Navjot Singh Sidhu) পাঞ্জাব(Punjab) কংগ্রেস সভাপতির(Congress President) পদ থেকে হঠাৎ ইস্তফা অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ পাঞ্জাব কংগ্রেসের বেহাল অবস্থাটা স্পষ্ট ভাবে তুলে ধরেছিল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে পাঞ্জাব কংগ্রেসের অস্থিরতা কিছুটা থিতু হতে চলেছে বলেই আভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর তিনটের সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্‍ সিং চান্নির সঙ্গে বৈঠক করেন সিধু। এরপরই সূত্র মারফত জানা গেল, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন না দাপুটে ওই ক্রিকেটার। নির্বাচন পূর্বে দলকে সঠিক দিশা দেখাতে শক্ত হাতে ব্যাট ধরতে চলেছেন তিনি।

সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সিধু ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন, “পাঞ্জাব কংগ্রেসের সভাপতি পদেই বহাল থাকবেন নভজোৎ সিং সিধু। আগামী বছর বিধানসভা নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন তিনিই।”

আরও পড়ুন:“বিজেপি প্রার্থী আমায় ভালোবাসে, তাই অভিযোগ করে”! প্রিয়াঙ্কাকে কটাক্ষ মদনের

উল্লেখ্য, বুধবার পাঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা ঘোষণা করেছিলেন নভজোৎ সিং সিধু। পাশাপাশি একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‍’নিজের নীতি নিয়ে আমি কোনও সমঝোতা করতে পারব না। সত্যের জন্য আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমি দেখছি পাঞ্জাবের নানা বিষয় ও সমস্যা নিয়ে সমঝোতা করা হচ্ছে। আমি নিজেও শীর্ষ নেতৃত্বকে ভুল পথে চালিত করতে পারি না বা তাঁদেরও ভুল পথে চলতে দিতে পারি না।’ এরপরই সিধুকে ফোন করে সমস্যা সামলাতে বৈঠকের আমন্ত্রণ জানান পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী। সেখানেই সমস্যার সমাধান হয়েছে বলে জানা যাচ্ছে।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...