Tuesday, June 23, 2026

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নে সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোটগ্রহণ

Date:

Share post:

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হল মুর্শিদাবাদের (Murshidabaf) ২ কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোটগ্রহণ। অশান্তি সৃষ্টির চেষ্টা করে বিরোধীরা। তা সত্ত্বেও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর, দু জায়গাতেই ভোটগ্রহণ নির্বিঘ্নেই শেষ হয়। বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার জঙ্গিপুরে ৭৬.১২ শতাংশ এবং সামশেরগঞ্জে ৭৮.৬ শতাংশ।

মাস্ক দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে সামশেরগঞ্জের কংগ্রেস (Congress) প্রার্থীর জইদুরের বিরুদ্ধে। মহব্বতপুরে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার পাল্টা অভিযোগ উঠেছে তৃণমূলের (Tmc) বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকশিবির।

আরও পড়ুন-বরফ গলছে পাঞ্জাবে: চান্নি সাক্ষাতে মনবদল সিধুর, থাকছেন সভাপতি পদেই

সামশেরগঞ্জ (Samsherganj) বিধানসভা নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই আমিরুল ইসলাম। বিজেপি প্রার্থী মিলন ঘোষ, কংগ্রেসের জইদুর রহমান এবং সিপিএম প্রার্থী মোদাসসর রহমান। অশান্তি রুখতে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে নিরাপত্তা ছিল আঁটসাঁট। মোতায়েন ছিল ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...