Tuesday, June 23, 2026

ছোট্ট শামিম কে চিনতে পড়তেই হবে ডা: রোমি রায়ের অনন্য সৃষ্টি

Date:

Share post:

আদতে তিনি চিকিৎসক, কিন্তু তারও মাঝে একটা শিল্পী সত্তা সব সময় জাগ্রত। তাই বিজ্ঞান আর সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে তার কাছে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায় না । তিনি চিকিৎসক রোমি রায়। আজ বৃহস্পতিবার প্রেসক্লাবে লেখিকা ডা: রোমি রায়ের কবিতার বই ‘ছোট শামিম’-এর প্রকাশ করলেন কুণাল ঘোষ।

ডাঃ রোমি রায়ের কবিতা সংকলন ‘ছোট্ট শামিম’-এর প্রকাশ অনুষ্ঠানে ছিলেন  কিশলয় প্রকাশনের কর্ণধার অতীন জানা, ডাঃ অশোক রায়, অধ্যাপক কৌশিক মন্ডল, আশিস বসাক।

এই বইয়ের বিষয় সম্পর্কে খোদ লেখিকা বলেন, ১৫-১৬ বছরের আগের সময়ের পরিপ্রেক্ষিতে এই লেখা । আজকের সময়ে এটা কতটা প্রাসঙ্গিক সেটা পাঠক বিচার করবেন।

বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ বলেন, সেই সময়কার পরিপ্রেক্ষিতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু শব্দ নিয়ে একটা প্রেক্ষাপট রচনা করেছেন রোমি। যা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি কয়েক দিন আগে ত্রিপুরা থেকে ফিরেছি, অসুস্থ ছিলাম। কিন্তু রোমির বইপ্রকাশ অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই আজ খুশি। জীবনে বিভিন্ন মুহূর্তে বেশ কিছু অনুভূতি উপলব্ধি রয়েছে আমাদের প্রত্যেকের । আর সেই অনুভূতিরই বহিঃপ্রকাশ আজকের এই বই প্রকাশ।
বিশিষ্ট চিকিৎসক তথা সঙ্গীতশিল্পী ডা: অশোক রায় বলেন, বিগত ২৫ বছর ধরে ভাবতাম এই যে সৃষ্টি, তার মূল্যায়ন হওয়া উচিত। এবং সেই মূল্যায়ন তখনই সম্ভব যখন তা পাঠকের কাছে পৌঁছবে । সেই লক্ষ্য নিয়েই আজকের এই বই প্রকাশ।
সেই সময়ের প্রেক্ষিতে শুধু নয় আজকের দিনেও ছোট্ট শামিম কিভাবে নিজেকে রক্ষা করলো নাকি কোন পরিণতি হল শামিমের , তা জানতে হলে অবশ্যই পড়তে হবে রোমি রায়ের এই অনন্য সৃষ্টি।

advt 19

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...