Friday, April 3, 2026

গোয়ার পর মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীও কি এবার তৃণমূলে? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

গোয়ার পর এবার উত্তর-পূর্ব ভারতের মেঘালয়েও শক্তিবৃদ্ধির কাজ শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। সূত্রের খবর এবার উত্তর-পূর্ব ভারতে কংগ্রেসের বড়সড় ভাঙন ধরিয়ে এরাজ্যের শাসকদলে যোগ দিতে পারেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা।

আরও পড়ুন:বিজেপির জয়ের মুখে মমতার জয়গান! দিলীপ বললেন, পার্টিতে জয়-বিজয় গুরুত্বহীন
সূত্রের খবর সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই শুরু হয়েছে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। মুকুল সাংমা মেঘালয়ের রাজনীতিতে বড় নাম। এই মুহূর্তে মেঘালয় কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। ২০১৮ সাল পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন সাংমা। ২০১৮ নির্বাচনে মেঘালয়ে কংগ্রেসের পরাজয়ের পর তিনি সেরাজ্যের বিরোধী দলনেতা হিসাবে কাজ করছেন। তবে, ইদানিং দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রভাবশালী এই কংগ্রেস নেতার।সদ্যই তাঁকে সরিয়ে সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে রাজ্য সভাপতি পদে নিয়োগ করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরও দৃঢ় হয়ে উঠেছে। যদিও তৃণমূলে যোগ দেওয়ার কথা স্পষ্টভাবে কিছুই জানাননি সাংমা। উল্টে তিনি জানান তৃণমূলের কোনও নেতার সঙ্গেই দেখা করেননি। তবে আজ তৃণমূলে সাংমা যোগ দিলে তাঁকে অনুসরণ করে আরও ১৩ জন বিধায়ক নাম লেখাবেন তৃণমূল কংগ্রেসে। তাতেই বড়সড় ধাক্কার মুখে পড়বে কংগ্রেস।

advt 19

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...