Saturday, April 4, 2026

বিজেপির রাজনৈতিক সার্কাসের অন্যতম জোকার কল্যাণ চৌবে! কেন এমন বললেন কুণাল?

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনের দিন বিতর্কে জড়িয়েছেন বিজেপির নেতা কল্যান চৌবে। ভবানীপুর উপনির্বাচনে একটি বিহারের রাজনৈতিক দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রার্থী দিয়েছিল। এবং বৃহস্পতিবার ভবানীপুরে একটি ভোটের দিন কল্যান চৌবেকে সেই দলের প্রার্থীর এজেন্ট হিসাবে দেখা গেল।

বিজেপি নেতা হয়েও অন্যদলের এজেন্ট। যে গাড়িতে তিনি ঘুরছিলেন তার কোনও অনুমতি ছিল না বলেও জানায় পুলিশ। এই বিষয়টি নিয়েই কল্যাণ চৌবেকে তৃণমূলের তরফে কটাক্ষ করেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর মমতা আদলে তৈরি দেবী দুর্গার মূর্তির “চক্ষুদান” করলেন মদন মিত্র

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুনাল ঘোষ বলেন, “এই ঘটনা প্রমাণ করে বিজেপির চূড়ান্ত রাজনৈতিক দেউলিয়াপনা, অপদার্থতা, নির্লজ্জতা। আবার তাদের নেতা নাকি কল্যান চৌবে। কয়েক মাস আগে মানিকতলা কেন্দ্রে দাঁড়িয়ে সাধন পান্ডের কাছে গো-হারা হেরেছে। তিনি আবার ভবানীপুরে বিহারের জিতেন মাঝির দলের প্রার্থীর এজেন্ট। ভবানীপুরে আর কী কী সার্কাস দেখাতে বাকি রাখল বিজেপি। ফলে কল্যাণবাবু কবে বিজেপি থেকে অন্য দলে গেলেন, আবার কবে অন্য দল থেকে বিজেপিতে এলেন সেটা নিয়ে তো প্রশ্ন উঠছে। ওনার তো নিজের একটা আত্মগ্লানি থাকা দরকার। বিজেপির রাজনৈতিক সার্কাসের অন্যতম জোকার হিসেবে স্বীকৃতি পেলেন কল্যান চৌবে।”

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...