Saturday, June 13, 2026

গেরুয়া শিবিরে ফের উইকেট পতন, বিজেপি ছাড়ার ঘোষণা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

Date:

Share post:

পার্টি অফিস থেকে আগেই খুলে ফেলেছেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি। মুছে ফেলেছেন বিজেপির (BJP) সমস্ত “চিহ্ন”! সব জল্পনার অবসান ঘটিয়ে এবার গেরুয়া শিবিরের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন রায়গঞ্জের বিধায়ক (Roygunj MLA) কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। আজ, শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি জানালেন, সাংসদ (MP) দেবশ্রী চৌধুরীর (Debarshree Chowdhury) সঙ্গে একই দল করা তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে তাঁর দলবদলের সম্ভাবনা আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন সাংবাদিক বৈঠক করে কৃষ্ণ কল্যাণী বলেন, “এখানকার সাংসদ কখন এলাকায় আসেন, কখন চলে যান আমরা এতদিন পার্টি করেও কিছুই জানতে পারিনি। আমাদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না তিনি। এলাকার মানুষ প্রয়োজনে সাংসদকে কাছে পান না। তাই জানানো প্রয়োজন করছি। যেখানে বিধায়কের সম্মান নেই, সেখান থেকে সরে যাওয়াই ভাল।”

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে রায়গঞ্জে যান সাংসদ দেবশ্রী চৌধুরী। দীর্ঘক্ষণ সেখানে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর কৃষ্ণ কল্যাণীকে শো-কজ করে বিজেপি রাজ্য কমিটি। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকারের মাধ্যমে সেই নোটিশ পাঠানো হয় রায়গঞ্জের দলীয় বিধায়ককে। তারপর এদিন বিজেপি ছাড়ার সিদ্ধান্ত জানান কৃষ্ণ কল্যাণী।

আরও পড়ুন:ভারতের ইতিহাসে সুন্দরী-মহিয়সীরা

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...