Saturday, April 4, 2026

করোনার মাঝেই এই শীতে দাপট বাড়বে ইনফ্লুয়েঞ্জার, সতর্কবার্তা বিজ্ঞানীদের

Date:

Share post:

সামনের শীতে(winter) পরিচিত একটি রোগ করোনার পাশাপাশি ভয়াবহ রূপ নিতে পারে। আর তা হল ইনফ্লুয়েঞ্জা(influenza)। আগেভাগেই সতর্কবার্তা দিলেন বিজ্ঞানীরা। বিশেষ করে শীতপ্রধান দেশগুলিতে ফ্লু-এর প্রকোপ এবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের(scientist)।

করোনা অতিমারির গতিবিধির দিকে নজর রাখতে গিয়েই ইনফ্লুয়েঞ্জা নিয়ে এই নতুন সমস্যার বিষয়ে লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক ব্রিটিশ গবেষণাপত্রের প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোভিড-১৯ এর টিকার সঙ্গে যাঁরা ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়েছেন তাঁরাও যেন আসন্ন শীতকালে খুব সাবধানে থাকেন। কারণ, বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে দেখা দিয়েছে ফ্লু’র সংক্রমণ। এই প্রসঙ্গে প্যারিসের এক সম্মেলনে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের মহামারি বিশেষজ্ঞ নেইল ফারগুসন বলেন, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই মুহূর্তে মানুষ বেশি সতর্ক করোনা নিয়ে, ইনফ্লুয়েঞ্জা নিয়ে মানুষ অতটা চিন্তিত নয়। কিন্তু শীতপ্রধান দেশের মানুষের এনিয়ে এখনই সতর্ক হয়ে যাওয়া উচিৎ। পাশাপাশি তাঁর সতর্কবার্তা করোনা নিয়েও। নেইল ফারগুসন বলেছেন, আসন্ন শীতের মরশুমে করোনা অপেক্ষাকৃত বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর ফের অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে বলে আমরা মনে করছি।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...