Wednesday, June 10, 2026

সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের সোপিয়ান, নিহত ১ জঙ্গি

Date:

Share post:

ফের সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে যৌথ বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। সেনার গুলিতে নিহত হয় এক জঙ্গি। যদিও এখনও তার পরিচয় জানা যায়নি বলে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজ চলছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ অসমে উপ-নির্বাচনে একাই লড়বে কংগ্রেস

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে সোপিয়ানের ওই এলাকায় জঙ্গিদের গাঢাকা দেওয়ার খবর পেতেই শুক্রবার গভীর রাতে  ওই এলাকা ঘিরে ফেলে জম্মু পুলিশ, সেনাবাহিনীর জওয়ানরা। তাঁদের সেখানে দেখেই তাঁদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পালটা গুলি চালায় যোউথ বাহিনীও। এরপরই সেনার গুলিতে নিহত হয় এক জঙ্গি। তার দেহ উদ্ধার করা গেলেও, সে কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত,পরিসংখ্যান বলছে সম্প্রতি প্রায় রোজই শিরোনামে উঠে আসছে জম্মু ও কাশ্মীর। জঙ্গির সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে গত ১০ দিনে ইতিমধ্যেই ৮ জন জঙ্গির মৃত্যু হয়েছে। গ্রেফতার হয়েছে এক লস্কর জঙ্গিও। ধৃত জঙ্গি আলি বাবর পাত্র স্বীকার করেছে সে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারার বাসিন্দা। এই থেকে ফের পরিষ্কার হচ্ছে দেশের নাশকতার পেছনে পাক মদতে বিষয়টি।

advt 19

Related articles

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...