Friday, April 3, 2026

মর্মান্তিক! হুগলিতে পথদুর্ঘটনায় মৃত শিশু-সহ এক পরিবারের তিনজন

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনায় হুগলিতে মৃত্যু হল একই পরিবারের তিনজন। রাজারহাট (Rajarhat) থেকে বর্ধমান যাওয়ার পথে সিঙ্গুর (Singur) থানা এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের (Durgapur Express) উপর খাসেরভেড়ি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। মৃতরা হলে মনিকা দেব, কমলিকা সাধু, চার বছরের শিবম সাধু। গাড়ির চালক কাজল দেব গুরুতর আহত।

গাড়ি চালিয়ে স্ত্রী-কন্যা এবং নাতিকে নিয়ে বর্ধমান (Bardhawan) যাচ্ছিলেন কাজল দেব। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় গাড়িটি। গাড়ির কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকি‌ৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত কাজল দেব হাসপাতালে চিকিৎসাধীন।

advt 19

 

 

Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...