Friday, March 13, 2026

তল্লাশির নামে নিরীহ আফগানবাসীর বাড়িতে ঢুকে লুঠপাট চালানো যাবেনা, সেনাদের হুঁশিয়ারি তালিবান প্রধানমন্ত্রীর

Date:

Share post:

যখন-তখন আফগানবাসীদের (Afghanistsm) ঘরে ঢুকে তল্লাশির নামে লুঠপাট (Dacoits) চালানো যাবেনা । আফগানিস্তানের নবগঠিত (new Government of Taliban) তালিবানদের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ এই নির্দেশ জারি করেছেন। কারণ মাত্র মাস দেড়েক হয়েছে নতুন তালিবান সরকারের । কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে । সকলেরই অভিযোগ তালিব সৈন্যরা বিনা কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরীহ আফগানবাসীর বাড়িতে ঢুকে তল্লাশির নামে লুঠপাট, অত্যাচার চালাচ্ছে। বাড়ি ভাঙচুর করছে। ভুরি ভুরি অভিযোগে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশ জারি করেছেন।

তালিবান সরকারের মুখপাত্র এই তথ্য স্বীকার করে নিয়ে জানিয়েছেন তালিব যোদ্ধাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়ার পড়ছে।  তাই এ বার থেকে তল্লাশি অভিযানের নামে তালিবান সৈন্যরা যে কোনও কারোর বাড়িতে যেমন প্রবেশ করতে পারবে না. তেমনই ইচ্ছে মতো গৃহস্থের বাড়ি থেকে প্রয়োজনীয় সামগ্রী লুঠ করেও আনতে পারবে না। নানা দিক থেকে , নানা মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে। ক্ষমতার অপব্যবহারের এই ধরনের

প্রচুর অভিযোগ পেয়েই দায়িত্ব নেওয়ার পর এই ধরনের ফতেয়া জারি করতে বাধ্য হলেন নতুন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি প্রান্ত থেকে তালিবানি যোদ্ধাদের বিরুদ্ধে বাড়ি তল্লাশি, গাড়ি দখল, এমনকি বাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ আসছে। স্থানীয় আফগান বাসিন্দাদের দাবি, ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের নাম করে এই লুঠপাট চালাচ্ছে তালিবানি যোদ্ধারা।

 

advt 19

 

 

spot_img

Related articles

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...