Tuesday, June 23, 2026

১০ মাসের শিশুর ওপর অমানবিক অত্যাচার, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার পরিচারিকা

Date:

Share post:

বাবা-মা দুজনেই চাকরি করেন। ১০ মাসের শিশু সন্তানের দায়িত্ব দেওয়া ছিল একজন পরিচারিকার ওপর। অথচ বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে দিনের পর দিন ওই শিশুর ওপর অকথ্য, অমানবিক, নৃশংস অত্যাচার চালিয়েছে পরিচারিকা। ১০ মাসের শিশুর উপর পরিচারিকার সেই ভয়াবহ অত্যাচারের দৃশ্য ধরা পড়েছে সিসি টিভির ক্যামেরার ফুটেজে। আর তা দেখেই গ্রেফতার করা হয়েছে ওই পরিচারিকাকে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মেচগ্রামে।

 

দেবাশিস দাস এবং তাঁর স্ত্রী নবমিতা ভট্টাচার্য পাঁশকুড়ার মেচগ্রামের বাসিন্দা। দেবাশিসবাবু চিকিৎসক । তিনি বাঁকুড়া জেলায় কর্মরত। তাঁর স্ত্রী নবমিতাও সরকারি চাকুরে। তাঁরা তাঁদের ১০ মাসের মেয়েকে পরিচারিকার কাছে রেখে কাজে যেতেন। তবে বাড়িতে সন্তানকে পরিচারিকা কেমন যত্নে রাখে, তা জানতে সিসি ক্যামেরা লাগিয়ে ছিলেন ওই দম্পতি। তাতেই ধরা পড়ে ওই নির্মম অত্যাচারের দৃশ্য।

ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ১০ মাসের শিশুটিকে কোনও অজুহাত ছাড়াই নিয়মিত অত্যাচার চালাচ্ছে ওই পরিচারিকা। তাকে মাথার উপর তুলে ঘুরিয়ে বিছানার উপর সজোরে আছাড় মারতেও দেখা গিয়েছে।

advt 19

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...